কপালের লেখাই সত্যি হয়
- বেঞ্জিন বেঞ্জয়েট
কত যানে হলো চলা, কত জানের হলো দেখা ,
এতো জান থাকতেও যে লাগে বড় একা একা ।
সবাই আমার জানের জান , আমার জান কেউনা ,
বুকের মাঝে দুঃখের ঢেউ , আসলে কিন্তু ঢেউ'না ।
ঢেউয়ের নামে ব্যথার দোলা প্রাণে আর মানেনা ,
একলা থাকার বিষম জ্বালা প্রাণে যে আর সয়না ।
এই ধরার সবাই কি আর, সব কিছু পায় রে ভায়া ,
কেউ পায় কেউবা হারায় , কারো বা থাকেনা ছায়া ।
কেউবা আসে ধরায় শুধু করতে সবার বর্ণনা ...,
কেউবা আসে ঘরে শুইয়ে তালের তীর করতে গণনা ।
আমি তাহারি একজনা ... ... ...
সারারাত্র জাগি সাত তীর করি সাত ক্রোরবার গণনা ।
কখনো ডান বাম থেকে , কখনোবা বামে ডানে ...,
কখনো উপর নীচ থেকে, কখনোবা মাঝখানে ।
এভাবেই চলে প্রতি প্রহর প্রতি রাত যুগান্তর ধরি ,
আমি স্বপ্ন দেখিনা , স্বপ্ন আমারে দেখে, ভাসিয়া তরী ।
তরী ... সে তো রক্তে রাঙা জীবন খানি ...,
জীবনের মানে খুঁজে পাইনি , যদিও আমি অনুসন্ধানী ।
তাতে কি ... কপালে যদি না থাকে লেখা ... ,
রোবটযোগে অনুসন্ধান করলেও কি মিলবে তার দেখা ?
কভু নয় ... ... ... ... ...
ধরার মানুষ যাহাই বলুক, কপালের লেখাই সত্যি হয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।