স্রেফ শূন্যে
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনটা মম থমকে দাঁড়িয়েছে স্রেফ মহাশূন্যে ,
কিংকর্তব্যবিমুঢ় ... পরিচয়টা স্রেফ নগণ্যে ।
পরিকীর্ণ আশাগুলি সঙ্কীর্ণ হয়ে স্রেফ শূন্যে ভাসে ,
নীলিমাতে বাঁধা খেয়ে প্রত্যাশা নিয়ে ফিরে আসে ।
কিবা প্রত্যাশা করতে পারিনা ঠাহর মরীচিকায় ,
স্বপ্নের নীলকণ্ঠ আকণ্ঠে বিধুরে পোড়ে ব্যর্থ চিতায় ।
মস্তকলোমের গোড়ায় গোড়ায় ধূম্রজালের শিষ ,
বিনা আরাধনায় বেদনচাপে সেজেছি যেন জ্যোতিষ ।
হৃদ নীলাম্বরে তপন দাহে ভেসে বেড়ায় তপ্ত চিন্তারশ্মি ,
বিরহপ্রান্তে আসি গোধূলি লগণে সান্ত্বনা যোগায় শশী ।
দণ্ডায়মান যেন ত্রিমোহনায় ...
শশীর সান্ত্বনা ভবিষ্যৎ, অতীত স্মৃতি বর্তমানে পোড়ায় ।
থমকে দাঁড়ায়ে ভাবি মম আবার ফিরবে কি বনলতা ?
নাকি ফেরার আশাতে ফেরারিনামে জুটবে ঝরাপাতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।