যেটুকু হয়েছে জানা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার মুখের হাসি দেখেছ... দেখনি বুকের শোক ,
দেখেছ কথার রস দেখনি হৃদয় কতটা বেদনাদায়ক ।
দেখনি এ বুকের হাহাকার দেখনি কতটা জ্বালাময়ী ,
বেদনার আঘাতে প্রতিপরোতে কতটা গিয়েছে ক্ষয়ী ।
আমি জানি রক্তের ভাঙন আর বিভাজনের জ্বালা ...,
আমি জানি কতটা কষ্টের আপন ঘরে পরের তালা ।
আমি জানি ঘর ছাড়ার বেদনা জানি উদ্বাস্তুর জীবন ,
আমি জানি কতটা কষ্টের হৃদয়ে ঝরা খুনের কাফন ।
আমি জানি জনক জননী হারা বুকের রোনাজারি... ,
আমি জানি পরবাসী জীবনের কথা আপন ঘর ছাড়ি ।
জানি স্বজনহারা স্বজনছাড়া সর্বহারার জীবন চরিত ,
জানি সাজানো জীবন উল্টে যাওয়ার কষ্ট বিপরীত ।
জানি ব্যর্থ চেষ্টার ঘর্ম ঝরার কষ্ট নীলের কসরত... ,
জানি সে কষ্টের জ্বালা কাটা ঘায়ে দেয়া নুনের শরবৎ ।
জানি আপন পিঠে মানুষ করা সন্তানের পায়ের ঘাত ,
জানি সন্তানের কাছে আপন ইজ্জত বাঁচার আর্তনাদ ।
জানি এই দুনিয়ার সর্বলীলা সর্বকালের সর্ব কষাঘাত ,
জানি সে কষ্টের কথা... যায় না যবে পেটে বাড়া'ভাত ।

তবু এই হতাদরের খোলা বুকের দোয়াঞ্জলি ... ,
সুখে থেকো কষ্টদাতা ... উদার বুকেই বলি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026