কেন এমন
- বেঞ্জিন বেঞ্জয়েট

আষাঢ় গেলো শ্রাবণ ঘনিলো মাতিয়াছি জয়গান স্রোতে ,
আমার চে' কেবা হবে বড় তারে কি দিবো বড় হতে ?
চোর সাজিতে নেই মোর মানা , ডাকাত হতেও রাজি ,
বলো যদি আমায় সাজিতে হবে দুনিয়ার খারাপ আজি ,,
তবু আমি রাজি ... তবু চাই বড় হওয়া সবার থেকে ,
মান অপমান অপবাদ বদনাম সব চরণতলে রেখে ।
এমনই সব মানুষের রীতি রেওয়াজ আদিকাল থেকে ,
বড় হওয়ার রেষারেষি চলে কলঙ্কের কালিতে মুখ ঢেকে ।

এমন তো দেখিনা কভু ভালোবাসার স্থলে ... ,
সবার চে' বেশী ভালোবাসবো ভাসিলে ভাসিবো জলে ।
ইহাতেই কেবল দেখি পরাজয়ের সাধ পেতে চায় ,
আপনার চে' বেশী ভালবাসুক সে, ইহাই সে চায় ।
কেন এমন ঘটে মানবের স্বভাবে ? পারিনা বুঝতে ,
দেখেছি কেবল হন্যে হয়ে মরীচিকার পিছে খোঁজতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026