তবু চাই সর্দারি
- বেঞ্জিন বেঞ্জয়েট

মাথাওয়ালা কিছু মানুষ চাই ...
যত মানুষ দেখি আমি অনেকেরই মাথা নাই ।
আছে সবার দেহ, আছে বল, নেই হৃদয়, লজ্জা ,
আছে পেট ভরা কথা , নেই সে কথার অস্থিমজ্জা ।
মাঝে মাঝে লাগে যেন নাবালক পোলাপান শিশু ,
স্থিরতা গ্রাভিটি মননশীলের বলতে নেই যেন কিছু ।
মাঝে মাঝে লাগে যেন উল্লুক, পাঁঠা, বাঁদর, পেঁচা ,
মাঝে মাঝে লাগে যেন হাটের গরু, হচ্ছে কেনাবেচা ।
মাঝে মাঝে লাগে যেন বিষধর সর্প, হিংস্র হায়েনা ,
মাঝে মাঝে লাগে যেন শিয়াল আর শকুনের ছানা ।
এদের ভিতর কেউ গায়ের জোরে সেজেছে সর্দার ,
পর শরীরের রক্ত মাংস খেয়ে খেয়ে তার দিন পার ।
শুধু কি নিজের তরে ভাবে ? ভাবে চৌদ্দগোষ্ঠীর তরে ,
চৌদ্দগোষ্ঠী স্বয়ংসম্পূর্ণ হলেও সর্দারি থেকে নাহি সরে ।

একবার যে পায় তাজা খুনের স্বাদ সে কি ভুলতে পারে ?
তাইতো মরে গেলেও দেখি সর্দারি পদ নাহি ছাড়ে ।
বাপ মরলে পুত্র , পুত্র মরলে দৌহিত্র, চাই তবু সর্দারি ,
আমরা কিছু পেটের গোলাম করি শুধু কাদা ছোড়াছুড়ি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026