জ্বলে দাবানল
- বেঞ্জিন বেঞ্জয়েট
এক যুগের ভালোবাসা ... হিসেব কষি লেখনীতে ,
কি পেরেছি দিতে আর কিবা পারিনি দিতে ।
ওজন করে মেপে মেপে দাঁড়িপাল্লায় ...,
দেনা পাওনা চুকে যায় ফি আমানিল্লায় ।
জ্যৈষ্ঠের মাঝামাঝি দিয়েছিলাম অযুত টাকা ,
বরষা শরতে মাঝে গিয়েছে পঞ্চ মাস ফাঁকা ...
হেমন্তে ফের নিয়েছিলাম সহস্রাধিক কড়ি ,
জের টেনে ঋণী আমি, মুক্তি পেতে পদ ধরি ।
জিজ্ঞেস করলুম ওজনের দরকার ছিল পরিণয়ের,
"শুধু টাকার বিনিময়" কি ভালোবাসা পরিচয়ের ?
জবাবে পেলুম রক্তিম চোখে দাঁতের বাড়ি ঝাড়ি ,
মুহূর্তেই হয়ে গেলো ঢিসমিস ছাড়াছাড়ি ।
কি আর করা ... ব্যাছ মিটে গেলো প্রণয়খেলা ,
মাঝে গিয়েছে এক যুগ পরিশেষে পায়ের ঠেলা ।
বয়স বেড়েছে , বাড়েনি বুদ্ধি ধরতে পারিনি অবলীলা ,
মাটির তৈরি মানুষের মন স্বার্থের টানে হয়েছে যে শিলা ।
পুরো দেহটা পাষাণীয় পাহাড় চোখ তার ঝর্ণার লহর,
যে পাহাড়ে শুধু জীবজন্তুর বাস, মিলেনা সেথা জওহর ।
বৃক্ষে বৃক্ষে জ্বলে দাবানল , জ্বলে আলেয়ার আলো ,
সুদূর থেকে বহিঃ দর্শনে লাগে শুধু বেশ ভালো ।
অন্তরঙ্গে শুধু সেই'ই জানে তার যে কি জ্বালা ,
মাঝে মাঝে তাই হেরিতে পাই তার উতালায় বিশ্ব উতালা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।