নিদ্রার প্রয়োজন
- বেঞ্জিন বেঞ্জয়েট

মধ্যরাত নিদ্রা নেই আঁখিপাতায় নির্জনতা আশেপাশে ,
মন আমার ঘুরে বেড়ায় তেপান্তরে অম্বরে, বাতাসে ।
এমন তো নয় মনকে বেঁধে রাখা যায় মন-মন্দিরে রশিতে ,
মন যে কিবা চায় বুঝে উঠতে পারিনা উঠিতে বসিতে ।
যেন গোলক ধাঁধাঁয় পড়ে আছি ব্রেনে এসে আছড়ে পড়ে,
কখনো আদমসফি কখনো বা ধ্রুবতারাকে সঙ্গ করে ।
কখনো ছুটে যায় নীলাম্বরে কখনো বা নীল সাগর পানে ,
কখনোবা বনে বাদাড়ে বিমুগ্ধ হয় নীল লাল পরীর গানে ।

এই মুহূর্তে বড় প্রয়োজন বোধ করি 'নিদ্রার সংজ্ঞা' ...
যদি জানতুম অস্থির মনেরে মম ভাসিয়ে দিতুম গঙ্গা ।
খুব প্রয়োজন বোধ করি নিদ্রারে ...চলছে নিদ্রার আকাল ,
কর্ম জীবনের মর্ম এসে পৌঁছে, ঘনিয়ে আসে যবে সকাল ।
কর্মের ব্যস্ততায় নিদ্রা এসে বাড়িয়ে দেয় যবে বিব্রত,
মম মরি তখন সংজ্ঞাহীন আফসোসে অবিরাম অবিরত ।

আমি যেন সে লগ্নে শ্মশানের মরা গরু ......
এমনই চলিছে দীর্ঘকাল ধরি পুচ্ছ হয়েছে বেজায় সরু ।
চলিতে ফিরিতে পায়ে পায়ে খায় বাড়ি ...
যেতে যে পারিনা স্বেচ্ছায় মম এ বসুন্ধরা ছাড়ি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026