জীবন পাতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

জীবনের পাতা থেকে নেওয়া জলজ্যান্ত কাহিনী
বুকে আঘাত করে বারেবারে যেন গুপ্তচর বাহিনী ।
কল্প দেশের অল্প কথা ... ছিল তিনজন ভ্রাতা ,
একই প্রেমের সুতোই ছিল তাদের জীবন গাঁথা ।
বড় ভাইটা স্বার্থ লোভী তাই সে স্বার্থের টানে ,
প্রেমের সুতো কেটে দিয়ে,চলল আপনার সন্ধানে ।
মেজো ছোট দু'ভাই মিলে প্রচেষ্টা জীবন গড়া ,
ছোট ভাইটা সে সময়েতে ইস্কুলেতে লেখাপড়া ।
হঠাত করেই হঠাত একদিন লেখাপড়ায় পড়লো বাঁধ,
উল্টে গেলো আশা স্বপ্ন মিটে গেলো জীবনের সাধ ।
বিষাদ ভরা জীবন নিয়ে শুরু হলো পথচলা একা ,
হঠাত করেই আদম দালাল বক্করের সনে দেখা ।
দালালের খপ্পরেতে বিদেশ আসার হলো সাধ ,
নতুন করে শুরু হল মেজো ছোট'র প্রণয় আবাদ ।
এতো প্রণয় এতো আবেগ যেন ছিল গুরু-শিস্য ,
মেজো'র মনে প্রণয় দানে ছিল যে এক উদ্দেশ্য ।
ছোট সে যে শিস্য সুলভ সে কি আর ওইসব বোঝে ?
আসবে বিদেশ পাঠাবে টাকা, ছোট'টা এইসব খোঁজে ।
ছোট জনে আসলো বিদেশ পাঠালো টাকা লাখে লাখে ,
মেজো জন গড়লো সব নিজের নামে ঝাঁকে ঝাঁকে ।
ছোট জনে বাড়ী এসে দেখলো তার কিছুই নাই ,
তবু সে নয়কো কাতর, ভালোবাসার তার যে ভাই ।
দৃঢ বিশ্বাস আপন ভাই করতে পারবে না এমন ক্ষতি ,
আজ না হয় কাল সে যে দিবেই দিবে অর্ধ সম্পত্তি ।
সম্পত্তি সব নিজের দখলে , খোঁজে মেজো মালিন্যতা,
ক্রমে ক্রমে ছোট'র মনে বাড়ে যে বিশাল শূন্যতা ।
শূন্য হৃদয়ে ক্রোধ ভরা মনে শূন্যে পরাস্ত ছোটজন ,
সম্পর্ক প্রায় জিরো পয়েন্টে অনুভব তার শূন্য ভুবন ।
হায়রে দুনিয়া! কিসে যে মানুষের এতো হারামিপনার রেশ ,
আজ আছে তো কাল নেই তবু তার কত যে খায়েশ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026