কনফিউস্'ড
- বেঞ্জিন বেঞ্জয়েট
নির্বিশেষে দলমত সবার মাঝেই রদবদল ,
মানুষ শুধু দল করেনা , জীনেরাও করে দল ।
মহান আল্লাহ জীন সুরা'তে করেছেন উল্লেখ ,
কোরআনের বাণী শুনে কেউ খুশি কেউ উদ্বেগ ।
এক দল খুশি , অন্য দল বেজার শঙ্কিত ,
এতেই প্রমাণ দলোন্নিত জীনের জননভিত ।
দল থাকলে প্রশ্ন আসে গণতন্ত্রের প্রেক্ষাপট ,
প্রশ্ন আসে নীতির নামে রাজনীতির মহাসঙ্কট ।
প্রশ্ন আসে নেতা নেতৃ দাদা নানা জাতির জনক,
প্রশ্ন আসে সংগ্রামের, কেবা স্বাধীনতার ঘোষক ।
তাদের মাঝেও কি হরতাল চলে? চলে পিকেটিং ?
চলে কি অধিকার আদায়ের মিছিল মিটিং ?
তাদেরও কি আছে পার্টিগত দলাদল ফিকশন ?
তাদের মাঝেও কি আছে ভোট নির্বাচন ?
সেখানেও কি ভোট কারচুপির নামে ওঠে অভিযোগ ?
সেখানেও কি স্বার্থের লোভে অন্যদলে দেয় যোগ ?
আমি কনফিউসড! চাই এর পরিচ্ছন্ন বিশ্লেষণ ,
জানতে চাই তাদের কেমন সংবিধান কতটি আসন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।