ভুলে ভরে থাকি
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভুল ছিল অনেক কিছুই পৌনঃপুনিক ধারায় ,
ছিল না জানা শুধরানোর কোন কিছু উপায় ।
পাইনি পেছনে গাইড , যে আমার মঙ্গলকামী ,
ছিল যারা ব্যস্ত তারা ভালোর নামে ভণ্ডামি ।
আর কত থাকি বল ... জানার সন্ধানে ... ,
জীবনের অতৃপ্ত উদর চেয়ে থাকে দৃষ্টিপানে ।
যেটুকু হয়েছে জানা , মানার ব্যর্থতাতে ...,
গিলে খেয়েছি হজমপুরীতে আঁধারযুক্ত প্রাতে ।
উদর টানে দৌড়ঝাঁপ করি প্রখর ব্যকুলতায় ,
সেই চাপে আর হয়না যাওয়া আমার তথায় ।

তাই যে হায়!ভুলে ভরে থাকি, ভুলের মাঝে ,
যা করি তায় ভুল হয়ে যায় সকল কাজে ।
খুঁজে ফিরি আমি নীতিবান মানুষ পৃথ্বীতলে ,
আমারে সে দেখাক নির্ভুলপথ চলার স্থলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026