জলছবি
- এ কে সরকার শাওন - নিরব কথোপকথন

প্রিয়ার মৌন মলিন মুখের
ব্যাথাতুর কাল মেঘের ছায়ায়,
অামার রৌদ্রজ্জ্বল অাকাশটা
নিকষকালো অাঁধারে হারায়!!

তাঁর মৌন মলিন অাঁখির
কাজল নদীর তীরে
শব্দহীন গীতিকবিতা;
অামার হৃদয়ে কি যে
করুণ সুর লহরী তোলে;
কে বুঝিবে সেই ব্যাথা!

সে ব্যাথা নয় ক্ষণিকের;
দিন যায় মাস যায়,
স্থবির দেহ-মন নিয়ে
ক্রমাগত চলা দায়!

দুঃখ শোক পরিতাপে
ষড়ঝতু একাকার!
বছরজুড়ে বারিরাশি
দু'চোখে ধরে না অার!

এই অামি অার সেই অামি,
মাঝে দ্বি-দশক একাকী!
স্মৃতির তীরে বসে
অশ্রুনীরে জলছবি অাকি!

লেখার সময়ঃ শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
লেখার স্থানঃ শাওনাজ, উত্তরখান, ঢাকা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।