স্বপনের কাছে বিলিয়েছি ভালোবাসা
- সুদীপ তন্তুবায় নীল

স্বপনের কাছে বিলিয়েছি ভালোবাসা
স্বপনেই তারে ভেবে পাই আমি সুখ,
যদি ভাব আমি ভেঙেছি সুখের বাসা
তোমার কাছেতে দেখাবো না এই মুখ ।
নতুন হৃদয় খুঁজে যে নিয়েছ জানি
পড়ে আছি একা সুনসান খেলাঘরে,
প্রতিক্ষণে ঝরে দুচোখের নোনা পানি
তোমার স্মৃতিরা আমার ভুবন জুড়ে ।

যতদুরে যাও মুছবে না মনে রেখো,
তোমাকে ভেবেই এ ভুবন হব পার !
থাকব না আমি, তারাদের মাঝে দেখো,
আঁধারের লাগি চরম সে অভিসার ।
হবে না গো দেখা বিদায় তোমারে প্রিয়া
আমারে যে ভেবে কাঁদিও না মিছে হিয়া ।

রচনা : ১৮/০৬/২০১৩
(চতুর্দশপদী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।