রথযাত্রা
- উত্তম চক্রবর্তী
কিছু অনুভূতি থাকে জেগে চিরায়ত,
মনুষ্য কল্যাণে রবে যুগে যুগে খ্যাত।
রবির কিরণে যেন পৃথিবীতে প্রাণ,
শস্য দানা দুলোকেই যত আছে দান।
আষাঢ়ে বাদল নামে তব কৃপা সার,
সুশোভিত প্রকৃতিও অপুর্ব যে তার।
কৃপাদানে আসে প্রভু ধরণীতে আজ,
আষাঢ়েই রথযাত্রা দেবালয়ে সাজ!
ভক্তরা মন্দিরে যাবে রথ টেনে নিতে,
ধরাধামে পুণ্য লাভে সমুদয় মেতে।
জগতের নাথ রূপে প্রভু জগন্নাথ,
বলরাম ও সুভদ্রা পূজে ভক্ত সাথ।
কলি কালে দুনিয়ায় সকলি অসার,
দয়া কর জগতের ওগো প্রভু ভার!
তাং- ০৪/০৭/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।