সুখ কি
- বেঞ্জিন বেঞ্জয়েট
কেউ আমার নয় ... আমি নয় কারো ,
যত পায় মন ততই যে চায় আরো ।
আমার আছে সব , আবার কিছুই নেই ,
থেকেও যে না থাকার ভাব, যেই সেই ।
বিলাস বহুল বাড়ী, কমফোর্ট বিছানা ,
সুখহীন মনে ফুটে যেন কিবা দানা দানা ।
আছে মারসিডিস গাড়ি, জোড়া নারী ,
তবু যে অনুভব সুখ যেন ফেলেছি হারি ।
ফিরে দেখি ফুটপাতে নেই যার কিছু ,
কিছুই নেই, রাত্রি যাপন প্লাটফর্মের নিচু ।
পথের ধূলি বিছানা তার, ইট তার বালিশ,
ঘুমেতে বিভোর, লাগেনা তেল মালিশ ।
হেরি নয়ন খুলি আছে যেন সব তার ,
চোখেমুখে নেই কোনই তার হাহাকার ।
পুলক ভরা দু'চোখ , মুখে অট্টহাসি ,
সৌখিন দন্তে তার স্নিগ্ধ ঝরে রাশি রাশি ।
দুঃখ নেই শোক নেই , নেই অভিযোগ ,
শাবক কাকের খাবারই তারই ভোগ ।
তবু সে সুখী , মুখের হাসিই পরিচয় ,
দুনিয়ার সুখ শান্তি বুঝি এমনই হয় ।
ভাবনায় আমি মরি বাঁচি ...,
কীসেতে মজি মানুষ কিসে করে নাচানাচি ।
আজও যে পেলাম না বিশদ এক্সপ্লেন হায় !
চেষ্টায় কারো মিলেনা সুখ, কেউ এমনিতেই পায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।