সততার পাল তুলে
- উত্তম চক্রবর্তী
শুদ্ধতা বয়ে দাও সুখী হতে আজ
বিভেদের কালো মেঘ ধুয়ে মুছে সাজ;
সত্যের জয়গান বেজে যায় যেন
সুন্দরে ভরে থাক রুষ্ট সমাজ।
যেখানেই দুর্নীতি- প্রতিবাদী হও
শান্তিও শৃঙ্খলা খুঁজে শুধু লও;
ঘুষ খোর- অপরাধী মানবের চোখে
অবজ্ঞা করে তাকে- সাবধানে রও।
চারদিকে হাহাকার- বন্ধুর পথ
লোকে আজ ছুটে চলে শান্তির রথ;
দিশেহারা জনগণ নিঃশব্দে কাঁদে
চিত্তের স্থিরতায় কতো অভিমত!
মহামারী বিদ্বেষে কেন আনো দুঃখ
হিংসের যাতা কলে ঢাকে তারা মুখ;
ভালোবাসা মিছে নয় জীবনের তরে
পরহিত কল্যাণে মনে বয় সুখ!
পৃথিবীর খেলাঘরে হরষে কাটাও
যতদিন রবে ভবে মহিমায় যাও;
সততার পাল তুলে পার কর বেলা
পরলোকে- সুখ ভোগে অমৃত নাও!
তাং- ২১/০৮/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।