নব চেতনা
- উত্তম চক্রবর্তী

তোমাদের ভালোবাসা পেলে
আমি পাড়ি দিতে পারি
গ্রহ থেকে গ্রহান্তরে,
তোমাদের ভালোবাসা পেলে
সুখগুলো জড়ো করি
ধরণীর এ প্রান্তরে!

মেঘনা, যমুনা, পদ্মা আরো
কত নদী বয়ে চলে
এঁকেবেঁকে এক হয়ে,
এশিয়া, আফ্রিকা, ইউরোপ
যত মহাদেশ আছে
বেঁচে থাক ঐক্য লয়ে!

ভালোবাসা, সাম্য, মৈত্রী
দিতে পারে আজি এক
নব চেতনার জন্ম,
তাই- এসো গেয়ে যায়
জীবনের জয়গান
মিলনের মহা ধর্ম।

তাং- ০৬/০৯/১৯ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।