সত্যিকারের উপকারী
- উত্তম চক্রবর্তী
রাজা মশাই দারুণ কাজের
জনগণে বলে,
তাইতো রাজা কিছু কাজের
নজির রেখে চলে!
শিয়াল মামা নাক উঁচিয়ে
চলে যেমন বনে,
ত্রি ভুবনে সে-তো চালাক-
ভাবে মনে মনে!
হঠাৎ যখন ফাঁদে পড়ে
লেজটা গেলো কাটা,
সভাসদে এসে বলে
লেজ কী হবে ঝাঁটা!
জনগনও বোকা নয় যে-
বুঝে ফন্দি বাজি,
তার ধান্ধাতে টলে না মন
লোকও চালাক আজি।
সত্যিকারের উপকারে
আসে যে জন কাজে,
এই দুনিয়ায় ঠাঁই পাবে সে
জনগনের মাঝে।
তাং- ১৯/০৮/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।