সময়ের টানে
- উত্তম চক্রবর্তী
সময়ের টানে জীবনের পানে
বেলা হয় টিক-টিক,
কথা ঠিক হলে টিকটিকি বলে
গেয়ে যায় ঠিক ঠিক।
কারো সাত-পাঁচে নেই সে যে কাছে
আড়ালেই শুধু হাঁক,
নিজে নিজে চলে আনমনে বলে
খাবারের খোঁজে ফাঁক।
ছোট ছোট পোকা হয়ে যায বোকা
নিমিষেই প্রাণ শেষ,
জানে যদি আজি জান রেখে বাজি
কে করে জীবন পেশ?
সময়ের সাথে ছুটে সব প্রাতে
ঘটে চলে টুকটাক,
জনমের তরে ভালো থাকো ওরে
করে যাও ঠিকঠাক।
তাং- ২৫/০৮/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।