খালি কলস
- উত্তম চক্রবর্তী
খালি কলস বাজে বেশি
লোক সমাজে কয়,
জ্ঞানীর চেয়ে মূর্খ লোকের
দাপটে জোর রয়।
গভীর জলের মাছ থাকে ভাই
চুপিসারে তার,
জেলেরা তাই পায় না নাগাল
হন্যে ঘুরে পার!
অহংকারে পরিপূর্ণ
এই সমাজের কীট,
পতন তারি অনিবার্য
অবুঝ মানব ঢিট।
সত্য ন্যায়ের প্রতীক হতে
জীবন গড়ো ভাই,
চরিত্রকে কলুষ মুক্ত
করে যেতে চাই।
দম্ভটাকে ভুলে এসো
উপকারে আজ,
মানব মুক্তির চির শান্তি
তাতেই পাবে সাজ।
তাং- ১৯/০৯/২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।