হার না মানা সৈনিক
- মেসুত ফেরদৌস শুভ

ভেঙ্গে ফেল জুলুমবাজদের বন্দীশালা
ঈমানের শক্তি দিয়ে মার লাথি,
কপালে বাধ কাফনের কাপড়
হাতে নে টুকরো পাথর
বিশ্বকে দে জানিয়ে, চাইনা কারো দালালি
আমরাই স্বাধীন ভূস্বর্গ জাতি।
.
ঘুরিয়ে দে কামান ট্যাংকার
ভয় না পেয়ে বুলেট বোমা ,
যা এগিয়ে সামনের দিকে
ভিজে চুপসে গেলেও রক্তে জামা ।।
.
লাশ কাটা ঘরে পন্য হয়ে
বেচে থেকে লাভ কি হবে?
হয়তো গাজী নয়তো শহীদ
কে পেয়েছে স্বাধীনতা এমনি কবে ।।।
.
রাজপথে তোর মুষ্টি উঠা
মুখে ধর নারায়ে তাকবীর ,
কালেমার অাদর্শ বুকে নিয়ে
মুশরিকদের নীড়
ভেঙ্গে করে দে চৌচির।।।।
.
হাত পা যদি দেয়রে কেটে
চক্ষু যদি নেয়রে লুটে, বুকের মাঝে ঢুকলে বুলেট
একবার নয় বারবার,
ইনশাআল্লাহ!!!!!
এই মাটিতে উড়বে পতাকা উঠবে বেজে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।