মায়াবিনী
- মেসুত ফেরদৌস শুভ

মায়াবিনী !!!!!!!
ভার্সিটির অাঙ্গিনায় যেদিন দেখেছি তোমায়
অবাক হয়ে তাকিয়ে ছিলাম নিজেকে-ই ভুলে।।।
পারিনি বলতে সেদিন
কেন এতো সুন্দর করে হাসো তুমি
নিয়েছি নিঃশ্বাস, দিয়েছো অক্সিজেন
দু ঠোঁটের বারান্দা খুলে ।।।।
.
মায়াবিনী!!!!!
একটু একটু করে ভূমি দখল করলে তুমি
হঠাৎ দৃষ্টির সীমানায় এসেছো যেই।।।।।
করোনি খাজনা আদায়
নাম বসিয়েছো পৌর রেজিস্ট্রারে
ভূমির মালিকানার অজান্তেই।।।
.
মায়াবিনী!!!!!!!!
মিশে গেছো তুমি স্বপ্নের মায়ায়
প্রতিটি শব্দ গোছানো কবিতার ছন্দে।।।।
আচমকা জেগে উঠা
মাঝরাতে কি দেখা
যেন ছড়িয়েছো সুঘ্রাণ
ফুলের মাতাল করা গন্ধে।।।
.
মায়াবিনী!!!!!!!
নয়তো শিল্পী আমি কোন মহৎ কবি
তবুও লিখেছি কবিতা
হৃদয়ে একেছি ছবি
উঠিয়েছো তুমি নব্য রবি।।।।।।
পাশে তুমি থাকলেই, নাম ধরে ডাকলেই
ছেড়ে দিতে পারি অপ্রত্যাশিত সবি।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।