এ কেমন স্বাধীন বাংলাদেশ
- মেসুত ফেরদৌস শুভ

রক্তমাখা পবিত্র মুখ বাচ্চা মেয়ের
কামড়ের দাগ ঠোঁটে ।।
এ কেমন স্বাধীন বাংলাদেশ ??????
ক্ষত - বিক্ষত যৌনাঙ্গ করে
দেহ পিশাচরা মজা লুটে ।।।
.
পায়নি রেহাই ৩ বছরে শিশুটি
১oo বছরের বৃদ্ধা মা-মনি ।।
এ কেমন স্বাধীন বাংলাদেশ ??????
এমন ন্যাক্কার ঘটনা আগেতো ঘটেনি
যখন ছিল পাকিস্তানি হানাদার বাহিনী।।।
.
ক্ষমতা যার রাজ্য তার
চলছে ধর্ষণের মহামারী।।
এ কেমন স্বাধীন বাংলাদেশ ?????
দুর্বলতার সুযোগ পেলেই
লাঞ্চিত হয় নারী ।।।।
.
কত বর্বর হলে একটি জাতি
ধর্ষণের রোগে ভোগে ।।
এ কেমন স্বাধীন বাংলাদেশ ??????
বিশ্বের বুকে পরিচয় দিতে বাঙালী
কতই না লজ্জা লাগে ।।।
.
একের পর এক হচ্ছে ধর্ষণ
টকশোতে থাকে গরম।।
পাবেনা ধর্ষক ছাড় হবেই বিচার
করেন সাংবাদিক সম্মেলন।।।
এ কেমন স্বাধীন বাংলাদেশ??????
ভিতরে ভিতরে বাবু সাহেবের ফোন
ধর্ষকের বিছানাটা যেন হয় নরম।।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।