প্রেমের উপর পড়ছে ঠাডা
- মেসুত ফেরদৌস শুভ

লক্ষ্মী সোনা !!!!!!
আমায় দিয়ে প্রেম হবেনা
বাস্তবিক অর্থে বাঁধতে পারবোনা সুখের ঘর,
কারণ!!!!!
প্রেমের উপর পড়ছে ঠাডা
রিচার্জে ১oo টাকায় বসিয়েছে রাষ্ট্র
২৭ টাকা কর।।।।
.
তোমার পথ তুমি দেখে নাও
না না না তওবা পড়েছি
করবোনা আর প্রেম।।।।।
যেখানে সবাই, নিয়ে খেলে আমায়
কি এমন গ্যারান্টি আছে?
এই রাষ্ট্রের নাগরিক হয়ে
খেলবেনা তুমি গেম।।।।
.
বাবার পকেট করে ফাকা
কদিন বলবো কথা।।।।
ছাত্র আমি অল্প পয়সায় দিন চলে যায়
মনে থাকে ব্যাথা।।।।
.
তোমার সাথে বললে কথা
উপোস থাকে পেট,
আম্মু বলেছে করা যাবেনা প্রেম
ছ্যাঁকা খেয়ে
ধরা যাবেনা সিগারেট ।।।
.
দাম বেড়েছে ১২ থেকে ১৬ টাকায়
১৪ থেকে বিশ,
সকাল বেলার নাস্তার দাম যাবে ফুরিয়ে
তোমার সাথে ৫ মিনিট
করলে ফিশ-ফিশ।।।।
.
আমায় তুমি কিপ্টে ভাবলে
কিছু করার নেই।।।।
রাষ্ট্র যেহুতু করেছে আইন
যে যা-ই বলুক
দিন চলবে এভাবেই ।।।।।
.
মোবাইলের দাম বেড়েছে
রিচার্জে কর বেড়েছে
প্রেমের বেড়েছে তিক্ততার স্বাদ।।।।।।।
উচ্চস্বরে আওয়াজ তুলে
করবোনা প্রেম খাবোনা ছ্যাঁকা
ধরবোনা সিগারেট
কোটি তারুণ্যের পক্ষ হতে
এটাই হউক প্রতিবাদ।।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।