ওরাই আজকের বাংলাদেশ ★
- মেসুত ফেরদৌস শুভ
(প্রবাসী ভাইদের উৎসর্গে)
.
প্রবাসীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
মাথার ঘাম পায়ে ফেলে
তবু করবেনা কারো কাছে মাথা নত
নিজেকে করে দিয়েও শেষ।।।।।।।
ভুলে গেলে চলবেনা ভাই
ওরাই আজকের বাংলাদেশ।।।।
.
ওদের গতর বেয়ে মুক্তা ঝড়ে
স্বপ্নগুলো উপচে পড়ে
১oo% হালাল টাকায়
নাই দূর্নিতীর লেশ।।।।।
ভুলে গেলে চলবেনা ভাই
ওরাই আজকের বাংলাদেশ।।।।।।
.
ওদের অনেক কষ্টে রাত কাটে
ভাঙ্গাচুড়া কম দামী শক্ত খাটে
বৃস্টি আসলে উপর হতে
পানিতে ভিজে শেষ।।।।।।
ভুলে গেলে চলবেনা ভাই
ওরাই আজকের বাংলাদেশ।।।।
.
মা বাবা প্রিয়তমা ভাই বোন দূরে রেখে
বহুদূর যাওয়ার স্বপ্ন দেখে
শত যন্ত্রণার মাঝে থাকলেও
বলবে আছি বেশ।।।।।
ভুলে গেলে চলবেনা ভাই
ওরাই আজকের বাংলাদেশ।।।।
.
ওরা নেয় জীবন ঝুঁকি
কারো লাশ আবার দেয় উঁকি
বাচতে হলে লড়তে হবে
উপায় নেই অন্যকোন পরিবেশ।।।।
ভুলে গেলে চলবেনা ভাই
ওরাই আজকের বাংলাদেশ।।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।