বঙ্গবন্ধু
- মেসুত ফেরদৌস শুভ
দেশদ্রোহী বিশ্বাসঘাতকরা চেয়েছিল
মুছে দিতে চিরতরে বঙ্গবন্ধুর নাম,
ভাবেনি ওরা বঙ্গবন্ধু মিশে যাবে
এ সোনার বাংলায়, দিয়ে রক্তের দাম।।।।
.
বঙ্গবন্ধু যাদেরকে ভাই বলে
বুকে নিয়েছে টেনে,
তাদের কাপেনি হাত চালিয়েছে গুলি
ঐ বুকের মাঝখানে।।।।।
.
ওরা রক্ত দিয়ে হলি খেলেছে
উল্লাসে মেতেছে, করেছে রক্তাক্ত
শেখ রাসেলের মুখময়।।।।
ওদের উপরে ছিল বাঙ্গালীয়ানা
ভিতরে বাস কাপুরুষত্বের
চেয়েছিল ভীনদেশী হানাদারদের জয়।।।।।
.
কতটা নিষ্ঠুর হলে জাতি
এমন হত্যাকান্ড রচিত হয়।।।।।
ইতিহাস ঠিকই খুনিদের ভুলেছে
বঙ্গবন্ধু মিশে গেছে কোটি তারুণ্যের যৌবনে
বঙ্গবন্ধু নামটি কখনো মুছে যাওয়ার নয়।।।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।