This is Bangladesh
- মেসুত ফেরদৌস শুভ
কানা বাবু আজ কাউন্সিলর
চোখে পড়েছেন চশমা বেশ,
যার থাকে মাদক সাম্রাজ্য
সে হয়ে যায় বড় পাতি নেতা
অবাক হওয়ার কিছু নেই ভাই
এখানে সব-ই সম্ভব
Because this is Bangladesh.
.
যার হাতে থাকে অস্রের ঝনঝনানি
সে আজ বাড়ির সামনে লাগিয়েছে ব্যানার
সন্ত্রাস জঙ্গীবাদ জিরো টলারেন্স
ঢেকে রেখে নীতিহীন পরিবেশ।।।।।
অবাক হওয়ার কিছু নেই ভাই
এখানে সবই সম্ভব
Because this is Bangladesh.
.
দুর্নিতীবাজরা আজ স্লোগান তুলে
টকশো, প্রেসক্লাব, আর রাস্তাঘাটে
এদেশ থেকে চিরতরে দুর্নিতী হউক শেষ।।।।।
অবাক হওয়ার কিছু নেই ভাই
এখানে সবই সম্ভব
Because this is Bangladesh.
.
মেধাবীরা আজ মূল্যহীন
মূর্খরা চেপে চুপে বসে আছে
মূর্খতার চার দেয়ালে করেছে বন্দী দেশ।
থাকেনা চিন্তা খালুর জোরে
হয়ে যায় চাকুরী
করলে টাকা পেশ।।।।।।
অবাক হওয়ার কিছু নেই ভাই
এখানে সব-ই সম্ভব
Because this is Bangladesh.
.
যার মেশিনে আছে তেল যত
কর্পোরেটে হয় প্রমোশন ততো,
বিবেক বুদ্ধি জলাঞ্জলি দিয়ে
ন্যায়বিচারের বিন্দুমাত্র রাখেনা কোন লেশ।।।।
অবাক হওয়ার কিছু নেই ভাই
এখানে সব-ই সম্ভব
Because this is Bangladesh.
.
কৃষকের ১২ টাকার ধান
চাউল বিক্রি হয় ৬৫ টাকায়
ব্যবসায়ীরা ৫ গুন হিসেব কষে
এরই মাঝে কৃষকের জীবন শেষ।।।।।।
অবাক হওয়ার কিছু নেই ভাই
এখানে সব-ই সম্ভব
Because this is Bangladesh.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।