লেটেস্ট মডেলের গার্লফ্রেন্ড
- মেসুত ফেরদৌস শুভ

দেখো দেখো করছেটা কি
আমার সোনা বাবু,
আদর করেও রাগ ভাংছেনা
কেমনে করি কাবু।।।।।
.
কথায় কথায় বায়না ধরে
কিনতে এটা সেটা,
৫ মিমি আটা ময়দার পলিশ করে
ন্যাচারাল চেহারাটা।।।।
.
রেস্টুরেন্টে বিলের কথায়
দিলে পায় মহাচোট,
বিলটি দাওনা আজকে তুমি
অন্যদিন দিবো আমি
ভাংতি নাই আমার কাছে
আছে হাজার টাকার নোট।।।
.
প্রেম এসেছে যেদিন থেকে
বাবার পকেট করেছি ফাকা,
শুনেছি আমি প্রেম মানেই সুখ
বাস্তবতা মিলিয়ে দেখি
আস্তো একটা রাক্ষুসী
করে শুধু খা খা।।।।।।
.
এটা খাবেনা ঐটা খাবে
খেতে যদি পারতো সে
খেতো আমার মুন্ডু,
ধমক দিয়ে বললে কথা
রাস্তাঘাটে সবার সামনে
চোখ ভিজিয়ে কান্না করে
ঘটায় অবাক কান্ড।।।।
.
কি হয়েছে সোনা তোমার
করছো কেন এমন,
কি এমন করেছি
বলেছি যেমনতেমন।।।।
.
লাগবে চুরি - চোখর কাজল-
লিপষ্টিক চুলের খোপা,
মনে করে,
আমি এক এটিএম বুথ
কার্ড দিলেই বেড়িয়ে আসবে
চকচকে নোট টাকা।
.
যেতে হবে তাকে নিয়ে
ড্রিম হলিডে, ফ্যান্টাসি কিংডম, লালবাগ, নন্দন পার্কে,
আছে কি টাকা, নাকি পকেট ফাকা
কে কার খবর রাখে।।।।
.
আমার সামনে হাজ্বী সাজে
Bigo লাইভ আর ফেসবুকের ফেক আইডিতে
পড়ে টাইট জিন্সপ্যান্ট,
এতোদিন জানতাম কি আর, হচ্ছেটা কি
ওমা!!!!!!!!!!!!!!!! এতো দেখছি
লেটেস্ট মডেলের গার্লফ্রেন্ড ।।।।।
.
কোন কথা বলতে গেলেই
করবে বাড়াবাড়ি,
মুখের উপর বলে দিবে কথা
আজকের পর থেকে ___
তোমার মতো ফকিরের সাথে
সম্পর্কের এখানেই ছাড়াছাড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।