ইভটিজিং
- মেসুত ফেরদৌস শুভ

রাস্তাঘাটে দেখলে মেয়ে
বখাটেরা দেয় শিস,
যাচ্ছো কোথায় সেক্সি বেবি
দাওনা একটা কিস।।।
.
ওয়াও!!!! দেখতে হেব্বি
তোমার দারুন ফিগার
দাওনা একটু চান্স,
বাইকে করে বেড়াবো ঘুরে
পার্কে হবে পাঞ্চ।।।
.
@ মেয়েটি শুনে
ছি!!! ছি!!! ছি!!!! ভাইয়া,
বাসায় অাপনার মা বোন-কি নাই?
নিজেকে নিজে বুজি হিরো ভাবেন
হাতে পড়ে বেসলেট
গলায় লাগিয়ে টাই।।।
.
@ কাজ কাম নাই
অলি গলি রাস্তার মোড়ে
বাদাইম্মার মতো শুধু ঘুরে ফিরেন,
বাবা মা শিখায়নি কিছু
রাস্তাঘাটে মেয়ে দেখলেই
বেসুরা সুরে গান ধরেন।।।
.
রাখো তোমার নীতি কথা
মুখে দেখি টনটন,
সত্যি করে বলো তুমি
বোরখার নীচে ইটিশপিটিশ
বয়ফ্রেন্ড আছে কত্তজন।।।
.
শোন মেয়ে তোমার মতো ঐ বাড়ির পারুল
দেখিয়েছে অনেক ভাবের জিংক,
হঠাৎ করে শুনতে পেলাম
ঐ পাড়ার এক ছেলের সাথে
বেড়িয়েছিল ভিডিও লিংক।।।
.
@ ছিঃ!!! অাপনি এতো বাজে ছেলে
জানতামনা_তো আগে,
অাপনাকে আমার মানুষ ভাবতে
অনেক ঘেন্না লাগে।।।
.
@ আমি যদি হতাম আপনার
মায়ের পেটের বোন,
ইভটিজিং যদি কেউ করতো আমায়
সইতেন কতক্ষণ????
.
@ অন্যের বোনকে পেয়ে ঠিকই
নিচ্ছেন অনেক মজা,
ভিতরে একটা বদের হাড্ডি
উপরেতো দেখতে অাপনি
অনেক সরল সোজা।।।
.
@ অাপনারওতো বোন আছে
দেখতে আমার মতো,
জানেন আপনি??????
আসতে যাইতে বিরক্ত করে
বাজে ছেলে কতো!!!!!!!!!!!!
.
কি????
আমার বোনকে বিরক্ত করে
এমন ছেলেটা কে????
বলো আমায় নাম কি তার
পরিচয়টা দে।।।।
.
@ কি???? খুব লাগছে বুজি
নিজের বোনের কথা শুনে
শুনুন!!!!!!!!!
প্রত্যেক বোন রাজকুমারী
তার বাবা ভাইয়ের মনে।।।।।
.
@ অন্যের বোনকে_তো পেয়ে বলেন
যা খুশি তাই রাস্তাঘাটে,
জানেন! ইভটিজিং এর কবলে পড়ে
মেয়েদের কত কষ্টে জীবন কাটে।।।।
.
@ না পারে সে বলতে বাবা মাকে
যন্ত্রণা যায় সয়ে,
বাবা মা শুনলে পড়ালেখা বন্ধ করবে
ইভটিজারদের ভয়ে।
.
Sorry বোন ভুল হয়েছে
মাপ করে দাও আমায়
ইভটিজিং করবোনা কোনদিন,
খুলে দিয়েছো চক্ষু আমার
তোমার কাছে থাকবো ঋন।।
.
থাকবেনা আর কোন ইভটিজিং
মেয়েরা নিরাপদে করবে কাজ,
সকল যুবকগন মিলে গড়বো
ইভটিজিং মুক্ত এই সমাজ।।।
বি দ্রঃ- (কিছু অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।