অন্ধকারে ঘেরা মন
- মেসুত ফেরদৌস শুভ
মুক্তির সনদ চাই বলে চিৎকার দিয়েছি
এইতো কিছুদিন আগে,
চিরচেনা সেই মুখ দেখিনা কতদিন......
কেমন কেমন যেন লাগে।
.
অফিস টাইম আর সাড়ে ৬ ফুটের খাটে
যাচ্ছে সময় ইচ্ছে অনিচ্ছায় কেটে,
.
পোষ্টারিং-দেওয়াল লিখন
আনন্দ লাগতো কিযে,
হাসি খুশি ছিলাম
গভীর রাতেও ঝড় বৃষ্টিতে ভিজে।
.
কতকাল পরে আলোক রশ্মি এসে
বয়ে দিয়েছিলো চকিতে ঝর্নাধারা,
যেন শীতার্ত প্রহরে পেয়েছি ফিরে
প্রাণের শিহরে মৃত পুষ্পের চারা।
.
অনেক কিছু বলতে চায় মন
আটকিয়ে যায় মুখে,
অজুহাত সুবাদে দেখা হলে বহুদিন পর
প্রশান্তি আসে ফিরে
টেনে নিলে ঐ বুকে।
.
চারদিক আজ কাঁটাতারে ঘেরা,
হায়েনাররা ঘুরছে সগৌরবে;
অন্য কোথাও আশ্রয় খোঁজা বৃথা,
তোমায় ছাড়া মৃত্যু হয়না যেন এই ভবে।
.
আমাদের সেই প্রেমের সুদিনে
নামে প্রত্যহ মেশিনগানের ছায়া;
ককটেল, কাঁদানে গ্যাসের ব্যাপক ধূম্রজালে
কোথায় উধাও আয়ত চোখের মায়া!
.
ছিলাম ঝোড়ো যুগের কোলাহলে
ছোট্ট ঘরে আমরা সহপাঠী।,
পৃষ্ঠাগুলো উঠতো হাতের ছোঁয়ায়
হৃদয় হতো বকুল-ঝরা মাটি!
.
অন্ধকারে হোঁচট খেয়ে খেয়ে
পেয়েছি খুঁজে সত্য পথের চোখ,
রাজপথের সেই মিছিলের ভিড়ে
মুষ্টি উঠিয়ে সামনে তাকিয়ে দেখি বহু লোক।
.
বুঝেছি যেদিন, ভেবেছি সেদিন
নিঃসন্দেহে করেছি পণ,
প্রস্ফুটিত হয়েছে আলোয় আলোয়
অন্ধকার ঘেরা মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।