আমায় ক্ষমা করো বাংলাদেশ
- মেসুত ফেরদৌস শুভ

বাংলাদেশ তুমি আজ
ক্ষমতার হাতের নাটাই,
ইচ্ছেমতো করছে ছাটাই
পক্ষ নিলেই ফাজি থেকে হাজ্বী
বিরোধী হলেই সবশেষ
আমায় ক্ষমা করো বাংলাদেশ।
.
চারদিকে আজ চিতার আগুন জ্বলে
তোমার পবিত্র বুকে,
সবাই আজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত
প্রতিবেশী কেউ আসেনা সুঃখে দুঃখে
রাজনীতি বড় বেমানান
বাড়িয়ে দিয়েছে রেশ
আমায় ক্ষমা করো বাংলাদেশ।
.
চেতনাবাদীরা চেতনার দোহায়
ভাষা দিবসে বাজায়
ভীনদেশী নোংরা গান,
ধর্ম নিয়ে ঠাট্টা মসকারা করলেই
পেয়ে যায় রাষ্ট্রিয় সম্মান।।।।
তেলবাজি না করে চললেই
পদচিহ্ন করে দেয় নিঃশেষ।।।
আমায় ক্ষমা করো বাংলাদেশ।
.
যারা ৭১ এর ছিল রাজাকার
তারাই হয়ে গেল
বীর মুক্তিযোদ্ধার দাবীদার
গলাবাজি চাপাবাজি মূল হাতিয়ার
টিভি টকশো সংবাদপত্রের পাতায় পাতায়
তারাই বলে
স্বাধীনতা বিরোধীদের ছাড়তে হবে এই ভিটে বাংলার।
অবাক চোখে দেখছে সবাই বেশ বেশ বেশ
আমায় ক্ষমা করো বাংলাদেশ।
.
মুক্তির জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে
প্রাণ দিয়েছিলো আমার পূর্ব পুরুষ
স্বাধীন দেশে পরাধীন হয়ে ঘুমিয়েছি কবে
বিবেক আমার জাগ্রত হবে ডুস্টি খেয়ে হুশ।
যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার নেই কোন পরিবেশ
আমায় ক্ষমা করো বাংলাদেশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।