দাঁড়কাক
- মেসুত ফেরদৌস শুভ

নির্বাচন এলো নির্বাসন হতে
শুনলে দাঁড়ায় লোম,
দিনে রাতে ফুটতে থাকে
গ্রেনেড ককটেল বোম।
.
খুবই সরল!
চুপটি করে শুয়ে থাকলে
বন্ধ করে রুম,
আঙ্গুল তুলে প্রতিবাদ করলেই
আচমকা হয়ে যায় গুম।
.
প্রার্থীরা ঢোল তবলা বাজিয়ে
দেয় নির্বাচনের ঢাক,
আসলেই!।
তার ভিন্ন মতলব
মাথায় দিয়েছে তুর্কি টুপি
ঢাকতে মাথার টাক।
.
পক্ষ, হয়ে যায় দক্ষ খেতাব!
বিপক্ষ, তখন অজ্ঞ সাব!
উপমা, মোদের সিনহা বাবু!
অপমানে হাবু-ডুবু!
.
ভাইয়ের শালী বেয়াইনী!
আইন ও তেমন শয়তানী!
এই স্বার্থান্ধ রুখতে, হটাতে হবে দাঁড়কাক-------!
আজ বড় বিশ্রী লাগে
শুনতে নির্বাচনের ঐ ঢাক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।