নোংরা রাজনীতি
- মেসুত ফেরদৌস শুভ

রাজনীতি আজ নীতির মাঝে নেই
দূর্নিতীতে চলে,
রাজনীতিতে এখন অসভ্যদের বাস
খাতা কলমে বলে।
রাজ্নীতি যখন নীরব চলে
অসহায়ত্বের গন্ডিতে,
রাজ্য তখন মঘের মুল্লুকে
ভরে যায় সব ভন্ড পন্ডিতে।
এদের হাতেই অন্ধকার রাতেই
ব্যাঘাত ঘটে উন্নয়নের গতি,
মিষ্টি কথার ফুলঝুড়িতে
চলছে নোংরা রাজনীতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।