কি দিয়েছো বাংলাদেশ
- মেসুত ফেরদৌস শুভ
কি দিয়েছো বাংলাদেশ ???
গুম, খুনের বর্বরতার বলিতে
দৈনিক গড়ে ১৪ জনের লাশ।
রেহাই দাওনি কালভার্ট - সেতু,
স্কুল কলেজ হাসপাতালে
রডের বদলে আইক্কাওয়ালা বাঁশ।
.
কি দিয়েছো বাংলাদেশ????
জন্মের পরেই যদি গুনতে হয়
মাথাপিছু আমার ৬৫ হাজার টাকা ঋণ।
কেমন স্বাধীনতা দিলে তুমি
যে স্বাধীনতায় আসেনি ফিরে আমাদের সুদিন।
.
কি দিয়েছো বাংলাদেশ ???
স্বাধীনতার ৪৭ বছরে ঘুরে বেড়ায়
প্রকাশ্যে রাজাকার,
বিচার পায়নি বঞ্চিত বাঙ্গালী শেখ মুজিব,
শেখ রাসেল থেকে শুরু করে
বেলাল, জসিম, সাব্বির, গোলাপ
অসংখ্য মেধাবী ছাত্র হত্যার।
.
কি দিয়েছো বাংলাদেশ???
ডিজিটালের দোহায় শিখিয়েছো তুমি
লক্ষ তরুন তরুনীদের পর্ণ সাইট ব্যবহার
এক দেহেতেই অসংখ্য লালসার আশ্রয়
উচিৎ কথা বললেই বলে
Its my personal matter. .
কি দিয়েছো বাংলাদেশ???
কৃষক শ্রমিকদের কষ্টে উপার্জিত টাকা বিদেশে পাচার,
চোরের মায়ের বড় গলা
ভাল মানুষের দাম নাই
দাম শুধুই ক্ষমতার।।।।।
.
কি দিয়েছো বাংলাদেশ???
যুব সমাজের হাতে তুলে দিয়েছো
অস্থির ফিলিংস নামের মদ গাঞ্জা ইয়াবার।।
দুর্গন্ধ ছড়াচ্ছে গ্যাস - বিদ্যুত - ওয়াসা
কালো টাকার কারবার।।।।।
.
কি দিয়েছো বাংলাদেশ??
শিক্ষা নামের অশিক্ষা ৭ দিন আগেই
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস।।।।।
আইনের লোকেরাও বেঅাইনে চলে
টাকা না হলে মামলা মোকদ্দামা
বিচারহীনতায় চলে বার মাস।।।।।।
.
কি দিয়েছো বাংলাদেশ???
উপরেতে কথার ঝুড়ি ভিতরে ঠাসঠাস,
কোটি যুবক যুবতী বেকার
হাতে নিয়ে সার্টিফিকেট অনার্স, মাস্টার্স পাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।