আমায় ক্ষমা করো
- মেসুত ফেরদৌস শুভ
আমি পারিনি তোমায় ভুলে যেতে
সান্তনা দিয়ে কাছে টেনে নিতে
যতদূরে যাই! তুমি আমার মনেই পরো,
অভিমান দিয়ে ছুটি, চালিয়ে খুনসুটি
চোখে চোখ রেখে তুমি হাতটি ধরো।
যতকিছুই বলো তুমি
পারবোনা ভুলতে আমি
আসুকনা ঝড় হয়ে জরোসরো
হয়ে যাকনা অন্য কিছু
ঘটে যাকনা বাজে কিছু
তবু আমি ভুলতে পারবোনা তোমায়
যদি পারো আমায় ক্ষমা করো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।