কেমন আছো বাংলাদেশ
- মেসুত ফেরদৌস শুভ
কেমন আছো বাংলাদেশ?????
বাংলাদেশ তুমি পারো কি এখন
মাথা উঁচু করে দাড়াবার?
নাকি তুমি বাকরুদ্ধ হয়ে আছো
হলমার্ক, শেয়ার বাজার কেলেঙ্কারি
দেখে নাটক বিশ্বজিৎ সাগর রুনি হত্যার।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
বাংলাদেশ তুমি আজ নতজানু হও
ক্ষমতার করো অপব্যবহার।।।।
দিবালোকে চলে চাপাতি, ৯ মি.মি দিয়ে খুন
ভুক্তভোগীরা পায়না ন্যায়বিচার।।
.
কেমন আছো বাংলাদেশ?????
অপরাজনীতি অপসংস্কৃতিতে ঢাকা তুমি
চারদিকে দুর্নীতি সন্ত্রাস,
তোমার আকাশে নেমেছে আজ ঘন আধারের ঘোর
করেছে খুব ভালভাবেই তোমায় অশ্লীলতা গ্রাস।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
তোমার নদীতে আজ নামলো ভাটা
জ্ঞানীরা জন্মায়না আর।।।।।
এভাবেই যদি চলতে থাকে
স্বাধীনতার ছিল কি দরকার।।।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
শতের মাঝে পাবেনা একজন
ভাল মানুষ খুজে,
এতো কিছু দেখেও কেন
রয়েছো চক্ষু বুজে।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
এখন কেউ তোমায় আইডল ভাবেনা।
সকল কিছুর ভিড়ে।
সবাই জানে সত্য বললেই গুম হয়ে যাবে
আসবেনা আর ফিরে।
.
কেমন আছো বাংলাদেশ?????
ক্ষমতাশালীরা আজ ক্ষমতার জোরে
দিনকে বানায় রাত,
মৌলভীরা আজ মিলিয়েছে হাত,
কারন!!!
উচিৎ কথা বললেই, অন্যায়ের করলে প্রতিবাদ
পেটে জুটবেনা ভাত।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
চোখের সামনে মা বোনের সম্ভ্রম হানি,
কিছুই বলতে পারিনা
তাকিয়ে থাকি বড়জোর,
তুমি জাগলেই জেগে যাবে
লক্ষ তরুনের আগামী স্বপ্নের ভোর।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
আইনের লোকেরা আজ মাফিয়ার বন্ধু
খুনিরা নেয় গুনীর খেতাব,
শরীরে পাঞ্জাবী মাথায় টুপি
নেয় হাজ্বী সাহেবের ভাব।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
ধর্ষক যখন হয় টাকা ওয়ালা
দোষী হয়ে যায় ধর্ষিতা,
মজা মাস্তি হয়ে গেলেই
নাম দিয়ে দেয় পতিতা।
.
কেমন আছো বাংলাদেশ?????
তোমার উন্নয়নের সেতু দালানকোঠায়
রডের বদলে দিচ্ছে বাঁশ ।।।
৩ বছরের শিশুর যোনী কেটে নিচ্ছে মজা
পুরো বিশ্ব করছে তোমায় উপহাস।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
যারা মঞ্চে উঠে দিনদুপুরে উচ্চস্বরে
করছে প্রতিবাদ,
দিন পেরিয়ে নেমে এলে রাত
করছে ব্যাংক লুট
শত সহস্র অপরাধ।।।।
.
কেমন আছো বাংলাদেশ?????
আসা করি এগিয়ে যাবে তুমি
উন্নয়নের জোয়ারে ভেসে
দেখবে তোমায় সবাই হেসে
লক্ষ তরুনের আইডল হবে তুমি
দিবে তোমায় পবিত্র স্যালুট
জানাবে ধন্যবাদ।।।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।