আন্দাজ বড়ই ধান্দাবাজ
- মেসুত ফেরদৌস শুভ

এই সমাজের খেটে খাওয়া মানুষ গুলোর
দৃঢ় বিশ্বাসী আন্দাজ।
পকেটে কলম, গলাতে টাই ধনী-মানুষগুলো
হতে পারেনা কখনো ধান্দাবাজ।
.
এরা মনে প্রাণে বিশ্বাস করে
দেখতে সভ্য মানুষগুলো
আধার হলে ছড়াবে আলো
এরাই জাতির ভবিষ্যত!!!!!!!!!!!!
আসলে কি আর বলবো ভাই
উপরে দেখতে ফিটফাট
বাস্তবে ন্যায়ের কথা বলতে বুকে নাই হিম্মত।।।।
.
ওরা অন্যায় দেখে ঘুপটি মেরে চুপটি করে বসে থাকে
করতে পারেনা প্রতিবাদ,
ওরা দিনে যাকে বেশ্যা বলে গালি দেয়
রাতের বেলায় নেয় তার দেহের স্বাদ।।।।।।।।
.
ওরা ক্ষমতার লোভে সব ভুলে যায়
করে বিবেকের অবক্ষয়,
ওরা মসজিদে দান করে ছেড়া টাকা
জাল নোট দিয়ে ঝাল মুড়ি চায়,
পশুত্তের মনোভাব করে সঞ্চয়।।।।।।।
.
ওরা দিন দুপুরে মানুষ মারে
সাজায় নাটক, দেখায় ঘটক
করে নানান ষড়যন্ত্র,
ওরা ফেঁসে গেলেই
থাকে!!!!!!!
ওদের মাথায় টুপি, হাতে তাসবিহ
মুখে ফতোয়া ডেলিভারির মন্ত্র।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।