আমরাই সিভিল ইঞ্জিনিয়ার
- মেসুত ফেরদৌস শুভ

আমরাই সিভিল ইঞ্জিনিয়ার
আমরা ছিলাম আছি থাকবো
অতীত বর্তমান ভবিষ্যত।।।
মনে রাখবেন!!!
আমাদের দ্বারাই নির্মান হয়
আপনার স্বপ্নের ইমারত।।।
.
আমরাই সিভিল ইঞ্জিনিয়ার
বৃষ্টিতে ভিজি রোদে পুড়ি
মাথার ঘাম পায়ে ফেলি,
শত বাধা পিছনে ফেলে
আপনার স্বপ্ন পূরনে সামনে এগিয়ে চলি।।।
.
আমরাই সিভিল ইঞ্জিনিয়ার
মা-বাবা-প্রিয়তমা-আত্নীয়স্বজনকে দূরে রেখে
কোন এক চার দেয়ালের মাজে থেকে,
আছি আমরা অনেক সুখে
দোয়া করিও তোমরা
শত কষ্ট চাপা দিয়ে
বলি হাসি মুখে।।।
.
আমরাই সিভিল ইঞ্জিনিয়ার
অবহেলিত আপনার প্রয়োজন শেষে
পারিশ্রমিক দেন হিসেব কষে
রক্তে মাংশের মানুষ ভেবে দেননা সঠিক মান,
ভুলে গেলেই কি চলবে মহাজন????
উঁচু উঁচু দালানকোঠা রাস্তা ঘাট কালভার্ট সেতু কাদের অবদান।।।।
.
আমরাই সিভিল ইঞ্জিনিয়ার
দিন রাত নেই যাদের
জীবনের ঝুঁকি ২৪/৭ সর্বক্ষন,
একটু ভেবে দেখেন!!!!
দেশের উন্নয়নে দশের কাজেই
আমাদেরকেই আপনার প্রয়োজন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।