বিগ বাজেট
- মেসুত ফেরদৌস শুভ

অর্থমন্ত্রী দিয়েছেন এবার
বিগ বাজেটের মেলা,
বলেছেন!!!!!!
বাজেট এসে যাবে ঘুচে
দুঃখ কষ্ট জ্বালা।।
উন্নত সড়ক হবে নাকি
পুরো দেশ জুড়ে,
ক্ষণিক সময়ে যাওয়া যাবে
টেকনাফ হতে তেতুলিয়া
হউক না যত দূরে।।
.
.
দশ বছরেও দাম বাড়েনি
কোন প্রকার মালের,
দাম বাড়েনি পেয়াজ রসুন আদার
দাম বাড়েনি চালের।
দাম বাড়েনি বিদ্যুৎ পানির
দাম বাড়েনি গ্যাসের
দাম বাড়েনি ভোজ্য তেলের
সব বেড়েছে নামে ছদ্মবেশের।
মন্ত্রী কাক্কু মোদের গ্যাস দিবেন
প্রত্যেক ঘরে ঘরে,
অবশেষে কাক্কুর মুখের ফুলঝুরিটা
মোদের অশ্রু হয়ে ঝরে।।
.
বাজারেতে খালি ব্যাগ নিয়ে হাটি
ভুলে লাজ শরম,
অল্প টাকায় ব্যাগ ভরেনা
গিন্নী হয়ে যায় গরম।।
গিন্নীকে আমি কেমনে বলি
সব কাক্কুর ঐ দোষ,
কাক্কু আমার মন্ত্রী হয়ে
হারিয়ে ফেলেছেন হুশ।।
.
বাজেট মানেইতো গুনতে হয়
বাড়ি ভাড়া বেশি,
খরচ বাড়বে জীবন যাত্রায়
মলিন মুখের হাসি।।
অবাক হয়ে দেখতে থাকেন
সকল দেশবাসী,
মায়ের চেয়ে মাসির দরদ
বাজেট অভিলাষী।।
.
আমি বলি দিন এনে দুবেলা খেয়ে
কেন তোমরা কান্দো??
এই বাজেট হলো ধনীদের জন্য
আমাদের নেই কোন ভাল মন্দ।।।
তুমি আমি থাকবো কষ্টে
আগে ছিলাম যাই,
এই বাজেটে তোমার আমার জন্য কিছু নাই।
.
মন্ত্রী কাক্কুর কন্ঠে সুর মিলিয়ে বলেন,
দেশের তরে বড় বাজেট
মন যে ভীষণ খুশি,
খুশি যদি অখুশি হয়
কচু গাছের সাথে গলায় দেন ফাঁসি।
মরে গিয়ে তবুও বলুন
মন্ত্রী কাক্কুর বাজেট ভীষণ ভালবাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।