শখ
- মেসুত ফেরদৌস শুভ
কবিতার লাইনে শখ আমার
পেন্সিলে ছবি আঁকা,
শখের কথা বলবো কি আর
পুরো জীবন ফাঁকা।
.
গানের সুরে শখ আমার
ঘুমের ঘরে দেখা,
শখের কথা বলবো কি আর
পথ চলছে আঁকাবাঁকা।
.
স্বপ্নের সিঁড়িতে শখ আমার
সফলতার দেখা,
শখের কথা বলবো কি আর
চলছেনা জীবন চাকা।
.
শখ জাগিয়েছে প্রেরণা
বাচতে নতুন করে,
শখের কথা বলবো কি আর
এসে নতুন দিনের তরে।
.
শখের বসেই কলম ধরেছি
লিখেছি কবিতা গান,
শখের কথা বলবো কি আর
যাহা চায় এই প্রাণ।
.
শখের আজ দুরত্ব বেশি
ঝাপসা দেখি চোখে,
শখের কথা বলবো কি আর
কফ জমে যায় বুকে।
.
শখকে নিয়ে নতুন করে
ভাববো কি আর রোজ,
শখের কথা বলবো কি আর
নেইতো কোন খোঁজ।
(বি.দ্র. প্রতিটা মানুষের জীবনে কিছুনা কিছু শখ থাকে, যা সহজেই চুরমার হয়ে যায় পরিবারের আপনজনদের মুখে হাসি ফুটাতে গিয়ে। অন্যের সুখের জন্য তারা নিজের ভাললাগা সময় ও শখকে বিসর্যন দিয়ে দেয়)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।