লক্ষ্মীপুর আমার প্রাণ
- মেসুত ফেরদৌস শুভ

লক্ষ্মীপুর আমার প্রাণ
দেহে মিশে মাটির গন্ধ
ছড়াচ্ছে সুঘ্রাণ।
লক্ষ্মীপুর আমার প্রাণ
মিলেমিশে থাকি সবাই
যতই থাকুক রাগ অভিমান।
.
লক্ষ্মীপুর আমার প্রাণ
কষ্ট দেখলে প্রতিবেশীর
বুক করে আনচান।
লক্ষ্মীপুর আমার প্রান
ধনী গরীব রাজা প্রজার
নেই কোন ব্যবধান।
.
লক্ষ্মীপুর আমার প্রাণ
বহু প্রাচীন তিতা খাঁ জামে মসজিদ
লক্ষ্মীপুরেই অবস্থান।
লক্ষ্মীপুর আমার প্রাণ
আছে দালাল বাজার জমিদার বাড়ি
রাজকীয় প্রাসাদ অন্দরমহল শান।
.
লক্ষ্মীপুর আমার প্রাণ
আছে জ্বীনের মসজিদ, কমলা সুন্দরি দিঘী
মেঘনা নদীর বাণ।
লক্ষ্মীপুর আমার প্রাণ
আছে হযরত শাহ্‌ মিরাণ বোগদাদী (র) এর দরগান।
.
লক্ষ্মীপুর আমার প্রাণ
জাতীয় অধ্যাপক কবির চৌধুরী - নাট্যকার মুনির চৌধুরী লক্ষ্মীপুরের সন্তান।
লক্ষ্মীপুর আমার প্রাণ
বাংলাদেশের প্রথম পদার্থবিজ্ঞানী
আব্দুল মতিন চৌধুরীর জন্মস্থান।
.
লক্ষ্মীপুর আমার প্রাণ
শত ওলি আউলিয়ার চরণ ধুলিতে
স্বার্থক হয়েছে লক্ষ্মীপুরের সম্মান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।