বাংলাদেশ তুমি
- মেসুত ফেরদৌস শুভ
আমার বাংলাদেশ তুমি
সুবিধাবাদী জনতার।
আমার বাংলাদেশ তুমি
সরলতার মিথ্যাচার।
আমার বাংলাদেশ তুমি
৩ বছরের শিশুর মামলার।
আমার বাংলাদেশ তুমি
নেশাখোরদের আস্তানার।
.
আমার বাংলাদেশ তুমি
কৃষককের হাহাকার।
আমার বাংলাদেশ তুমি
চাকুরীর বাজারের ঘুষের টাকার।
আমার বাংলাদেশ তুমি
দুর্নিতির পাহাড়।
আমার বাংলাদেশ তুমি
মেধাবীদের স্বপ্ন পুড়ে ছাড়খার।
.
আমার বাংলাদেশ তুমি
ক্ষমতার কাছে মানো হার।
আমার বাংলাদেশ তুমি
দিন দুপুরে মানুষ মারার কারবার।
আমার বাংলাদেশ তুমি
বিশ্বজিৎ হত্যার।
আমার বাংলাদেশ তুমি
ভালমানুষ নামের দুর্বলতার।
আমার বাংলাদেশ তুমি
প্রতিটি নিষিদ্ধ-পল্লির পাপাচার।
.
আমার বাংলাদেশ তুমি
মানবতা পুড়ে ছারখার।
আমার বাংলাদেশ তুমি
দুর্বলতার সুযোগ নিয়ে
অফিসের বসকে দিয়ে
সুন্দরীদের ব্যবহার।
.
আমার বাংলাদেশ তুমি
প্রশ্ন ফাঁসের জোয়ার।
আমার বাংলাদেশ তুমি
স্বার্থ খুঁজে বেড়াও যারযার।
.
আমার বাংলাদেশ তুমি
কুমিল্লার তনু সিলেটের রাজন হত্যার।
আমার বাংলাদেশ তুমি
অপরাধীদের দাও ছাড়।
আমার বাংলাদেশ তুমি
মায়ের সামনে মেয়েকে লাঞ্ছনার।
আমার বাংলাদেশ তুমি
কালো টাকার ভাণ্ডার।
.
আমার বাংলাদেশ তোমার নেইতো কিছু আর,
আমার বাংলাদেশ আমার নেই আর কিছু হারাবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।