আমি শিক্ষিত বেকার
- মেসুত ফেরদৌস শুভ
আমি শিক্ষিত বেকার
সার্টিফিকেট কাড়ি কাড়ি
চড়া দামে চলছে
চাকুরীর বাজার।
.
আমি শিক্ষিত বেকার
টাকার কাছে হার মেনেছে
আমার আলোকিত মেধার।
.
আমি শিক্ষিত বেকার
সারাদিন চাকুরীর খোঁজে
এদুয়ার হতে ঐ দুয়ারে,
হতাশ হয়ে নিড়ে ফিরি
নেই মামার জোর আমার।
.
আমি শিক্ষিত বেকার
নিজের কপাল নিজেই চাপি
দেখে চোখে
চাকুরীর ৫৬% কোঠার।
.
আমি শিক্ষিত বেকার
দুচোখেতে অশ্রু ঝরে
যখন দেখি মা বাবার স্বপ্নগুলো
ভেঙে হয় চুরমার।
.
আমি শিক্ষিত বেকার
চাকুরী না পেয়ে আজ
পাপের বোঝা গাড়ে চেপে
হয়েছি রাজা অবৈধ রাস্তার।
.
আমি শিক্ষিত বেকার
বিয়ে শাদী করতে গেলে
দেখতে চায়না সার্টিফিকেট
জানতে চায় জোর কতটুকু
আমার উপার্জিত টাকার।
আমি শিক্ষিত বেকার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।