আমি জাতে বাঙালী
- মেসুত ফেরদৌস শুভ
আমি জাতে বাঙালী
জিতলে দেই তালি
হারলে দেই গালি
আমি জাতে বাঙালী।
আমি জাতে বাঙালী
কান নিয়েছে চিলে
নিজের কানে হাত না দিয়ে
চিলের পেছনে করি ফালাফালি
আমি জাতি বাঙালী।
.
আমি জাতে বাঙালী
নিজেকে ভাবি ভাল মানুষ
অন্যের মুখে দেই চুনকালি
আমি জাতে বাঙালী।
আমি জাতে বাঙালী
নিজের স্বার্থ ঠিকই বুঝি
পরের পকেট করে খালি
আমি জাতে বাঙালী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।