ক্ষত বিক্ষত
- মেসুত ফেরদৌস শুভ
মানবতা আজ ক্ষত বিক্ষত
চারদিকে হিংসার প্ররোচনা,
সত্যরা আজ গাঁ ঢাকা দিয়ে
মিথ্যারা করে ইতিহাস রচনা।
দূর্নীতি আজ বেশি হচ্ছে
উন্নতির তুলনায়,
সততা আজ মরতে বসেছে
অসৎের মোহনায়।
সুখগুলো আজ অসুখের ছায়ায়
বাঁ পাঁজর আক্রান্ত,
বিবেকরা আজ ধুলোয় মিশেছে
পথগুলো দিকভ্রান্ত।
মানুষগুলো আজ একে অপরের সাথে
করছে উদ্ভট আচরণ,
মনুষ্যত্ব আজ লোপ পেয়েছে
চতুষ্পদী জন্তু হায়েনার মতন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।