ডেট এক্সপায়ার্ড
- মেসুত ফেরদৌস শুভ

আজ সবকিছু ভুলে
অচেনা বিধ্বস্ত পথ ধরে হাঁটছি
আজ আমি আমাকে চেনার চেষ্টা করছি,
সেই আমাকে যখন আমি এই বিধ্বস্ত ধূলোপথ দেখে
অমলিন হাসি হেসে
স্যান্ডেল পায়ে ধূলো মাখিয়েছি
যেই পথের সাথে দিনে সহস্রবার দেখা হওয়া সত্ত্বেও এড়িয়ে গিয়েছি।।
সেই পথ আজ আমার কাছে হায় চেনা কোনো সত্ত্বা।
তাহলে আমি কি সেই আমি আছি?
নাহ!
আমি নেই থাকার প্রশ্নও আসেনা
কারণ আমি আজ অহংকারী আমি আজ স্বার্থনিজ,
আমি নোংরা কিট, আমি অভিশপ্ত।
আমার দিন ফুরিয়ে যাচ্ছে।
আমার Date Expired করেছে।
তাইতো আজ আমি মনুষ্যত্বহীন।
.
আমার হৃদপিন্ড আজ শুধু নীরবতার কথা বোঝে,
চোখে ভাসে শুধু মাল্টিস্টোরড স্তর আর স্তর।
তাইতো আমি আজ
মাটির সকাশে কোনো আগ্রহ দেখাইনা।
আমি আমার বিধ্বস্ত পথের কথাই বলি-
যেই পথের প্রতিটি ধূলিকণা আমাকে চিনতো,
সারাটা দিবাপ্রহর ধূলি মাখিয়েছি গায়ে
একমুঠো ক্ষণেক্ষণে উড়িয়েছি
রোদের উঠোনে শুণ্য বাতাসে,পুর্ণ হরষে।
কিন্তু ধূলিগুলো আজ বড়ই অচেনা,
আজ বড়ই বেমানান আমার হৃদয়ে।
পদচিহ্নে পুরোনো স্মৃতিগুলো
আমার মনের ক্যানভাসে নাড়া দিচ্ছে,
সেই একসাথে কাটানো উত্তপ্ত স্মৃতিগুলো,
যেগুলি ছিল সরল আদর আর মায়ায় ভরা
ফোঁকলা দাঁতের অমলিন হাসি
আর হুল্লোরে ভরা সেই স্মৃতিগুলো সেই নিরেট, খাঁটি সত্য স্মৃতি।
আজ আমি অহংকারী,
লোভী এসেছি অচেনা পথে এতোকাল পরে হাঁটছি বিধ্বস্ত পথে
এই হাঁটাটা ফরম্যালিটি ছাড়া কিছুই নয়,
কারণ শহরের নিষ্ঠুর পথঘাট আমাকে রুদ্ধ করে
আমার সেই বিধ্বস্ত পথের স্মৃতিকে ভুলিয়ে রেখেছে। কারণ!!!!!!
আমার যে Date Expired করেছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।