ক্ষমা করে দাও, হে রোহিঙ্গা মুসলিম!
- মেসুত ফেরদৌস শুভ
ক্ষমা করে দাও, হে রোহিঙ্গা মুসলিম!
ওরা নিষ্ঠুর বেইমান,
শয়তান- নমরুদ- ফেরাউনের ভাই,
মুসলিম জাতি আজ খাচ্ছে লাথি
প্রতিবাদ করার কেউ নাই।
ক্ষমা করে দাও, হে রোহিঙ্গা মুসলিম!
পৃথিবীর বিভেক মরে গেছে আজ
মরে গেছে মনুষ্যত্ব মরে গেছে লাজ।
কান্নায় ভারী হয়ে উঠে খোদার ঐ আসমান
চারদিকে ভাসমান লাশের ঘ্রাণ।
দাউ দাউ করে জ্বলছে আরাকান
নাকে তৈল দিয়ে ঘুমিয়ে আছি আমরা মুসলমান।
.
ক্ষমা করে দাও, হে রোহিঙ্গা মুসলিম
ওরা হিংস্র পশু, ওদের মুখে মানুষের মাংস
কানে ভেসে আসে বোনের চিৎকার
নাকে আসে ছিঁড়েখুঁড়ে খাওয়া ঘামের গন্ধ।
ইচ্ছে করে চোখ দুটি করে ফেলি অন্ধ,
শ্বাস নিতে খুব কষ্ট হয়, দম হলো বুঝি বন্ধ।
.
ক্ষমা করে দাও, হে রোহিঙ্গা মুসলিম!
জানি,
অত্যাচারীরা ভেঙে দিয়েছে বাড়ি তোমাদের
থাকার জায়গা নাই।
এ পারেতে যাযাবরের মতো রোদ বৃষ্টিতে
নিয়েছো একটু ঠাঁই।
খাদ্য বস্রের আজ অভাব পরেছে
অনাহারে কাটছে দিন।
বোন হারিয়ে আদরের ভাই,
মা হারিয়ে মানিক রতন
দিন কাটছে কষ্টে সীমাহীন।
ক্ষমা করে দাও, হে রোহিঙ্গা মুসলিম
চারদিকে আজ ডেকুরে তোলা মানবতা
করছে হাহাকার,
তোমাদের দোষ একটাই তোমরা মুসলিম!
তাই তোমাদের পাশে নেই কেউ দাঁড়াবার।
সারা পৃথিবী ব্যাপী আজ মানবতার রাস্তায়
শকুন গিয়াছে নেমে।
চারদিকে আজ নীরবতা দেখে
আমার লেখার কলম যাচ্ছে থেমে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।