আমি রোহিঙ্গা
- মেসুত ফেরদৌস শুভ
হে বন্ধু!
আমি এক রোহিঙ্গা
ঠিক! তোমার মতো রক্তে মাংস গড়া আমিও এক মানব।
তোমার মতো কোন এক মায়ের সন্তান আমি।
আমার দীর্ঘম্বাস কি তোমায় স্পর্শ করেনা?
আমার চোখের জল কি তোমায় একটুও স্পর্শ করেনা???
.
আজ আমার জীবন কাটছে দূর্বিসহ,
আজ আমি নির্যাতিত
আজ আমি অবহেলিত
হয়তো আমার মতো অন্য কোন রোহিঙ্গা দিন কাটাচ্ছে কোন এক বন্দিশালায়।
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে তার জীবন।
চার দেয়ালের মাঝে কান্নার জলে ধূসর হয়ে যাচ্ছে ইটের রঙ।
হে বন্ধু! তুমি কি শুনতে পাও?
তাকিয়ে দেখ আজ আমি অধিকার বঞ্চিত
আজ আমার বুকে জ্বলছে উত্তপ্ত আগুন।
.
আজ আমাকে হজম করতে হচ্ছে হাজারো অপরাধ।
আজ আমার সামনে আমার বোনকে আমার মাকে উলঙ্গ করে যালিমরা মিটাচ্ছে পশুত্বের। ক্ষুধা।
তখন আমার দুচোখে দেখতে হচ্ছে পৃথিবীর ন্যাক্কারজনক বর্বরতা।
ইচ্ছে হয় তখন নিজেই নিজের চোখ দুটি নষ্ট করে ফেলি।
.
বন্ধু ! আমি এক রোহিঙ্গা
আমার পালিয়ে পালিয়ে দিন কাটাতে হয় কোন এক পাহাড়ে, নয়তো পশুদের সাথে কোন এক জংগলে।
আমার শিক্ষা নেয়ার প্রতিষ্ঠান গুলোও ওরা চুরমার করে দিয়ে বঞ্চিত করে রেখেছে আমাকে শিক্ষা থেকে।
আমাকে ওরা মারার জন্য ওৎ পেতে থাকে।
শুধু আমি এক রোহিঙ্গা বলেই
কোথাও আমার বোন ধর্ষিত হয়, কোথাও আমার মা
কোথাও তাদের জীবন কাটাতে হয় যৌন দাসী; হয়ে
কোথাও সম্ভ্রম বিক্রি করে
কোথাও শুধু বাঁচার জন্য বাধ্য হয় সঙ্গমে।
.
কখনো আমি এক একাকীনী
কখনো আমি পরিবারহারা ,
কখনোবা ওরা সবাই আগুনের লেলীহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।
.
বন্ধু ! আমি এক রোহিঙ্গা
আমার ক্ষিদে আছে খাদ্য নেই।
হে বন্ধু!
আমি এক রোহিঙ্গা
ঠিক! তোমার মতো রক্তে মাংস গড়া আমিও এক মানব।
তোমার মতো কোন এক মায়ের সন্তান আমি।
এই বর্বর গণহত্যায় আমায় নিশ্চিহ্ন হতে দিওনা……........................................
(মনুষ্যত্বের দৃষ্টি আকর্ষন করছি)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।