নিরুপায়
- মেসুত ফেরদৌস শুভ

(কবিতাটি আমার বন্ধু সায়েমকে উৎসর্গ করলাম)
.
প্রতিবাদী দুচোখ দিয়ে
দেখছি শত অপরাধ।
ইচ্ছে!
রাজপথে মুষ্টি উঠিয়ে জানাই প্রতিবাদ।
চাই জোৎস্না রাত, দূর হউক সম্পাত।
.
হানাহানি - লুন্ঠন রাহাজানি অকারণ
ক্ষমতার অপব্যবহার,
কালো টাকার পাহাড়, খুন আর ধর্ষন
ঘটছে বারংবার।

মানুষ নামেই তারা
করছে অমানুষের কাজ,
হিংস্র জানোয়ার ও তাদের দেখে
পায় ভীষণ লাজ।
মিথ্যার গহীন আড়ালে
সত্য ডেকে রয়,
টাকা পয়সার দাম্ভিকতা তাদের
তাই সমাজ করে ভয়।
.
পাঁচ বছরের শিশুর নাম ধর্ষিতার তালিকায়,
বাবার কাছে মেয়ে- ভাইয়ের কাছে বোন
শব্দহীন নিরুপায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।