লক্ষ্মীপুর আংগো গর্ব
- মেসুত ফেরদৌস শুভ
বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা
আংগো লক্ষ্মীপুর,
মিলেমিশে থাকি সবাই
হিংসা বহুদূর।
আংগো কাছে লক্ষ্মীপুর
বাংলার রুপের স্বর্গ,
ধন্য হলাম জন্মে
লক্ষ্মীপুর আংগো গর্ব।
.
নায়ল আছে শুয়ারি আছে
কি আংগো নাই?
আংগো জিলার বেক হোলাইন
উগগা আরুকগার ভাই।
.
শরৎে ব্যস্ত ফসল বুননে
লক্ষ্মীপুরের চাষি,
বর্ষায় প্রকৃতির ফর্সা রংয়ে
কদম ফুলের হাসি
.
আংগো জিলার ডাব যে খাইছে
হেতে সমে মনে করে,
হেই স্বাদের লোভে হেতের মুখের
হানি লেল্লেরাই পরে।
আরো হাইবেন খেজুর রসের
মিষ্টি মধুর শিন্নি,
রাঁধেন ভাল চিকন হাতে
আংগো লক্ষ্মীপুরের গিন্নি।
.
পৌষ মাঘ শীতের কালে
আইলে বেশি মজা,
শাক লতা মাছ হিডা খাইবেন
এক্কেবারে তাজা।
.
আন্নেরে আঁই কেন্নে বুজাই কত সুন্দর
আংগো লক্ষ্মীপুর,
মন হড়ি রয় হেই জায়গায়
যাইনা কেন যত বহুদূর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।