ডিজিটালের দোহায়
- মেসুত ফেরদৌস শুভ

২০২১ সাল হবে
আমাদের দেশ ডিজিটাল,
কেন জানি মনে হয়
পুকুর কেটে আনছি খাল।
যে দেশেতে সেতু- দালানকোঠায়
রডের বিকল্প চলছে বাঁশ,
আপনিও হাত তালি দিয়ে বলেন
সাবাস ডিজিটাল সাবাস।
.
যে দেশেতে নগ্ন দেহ প্রদর্শনী -
ব্যাংক লুট সস্তা,
কীভাবে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা
যদি হয় ডিজিটাল প্রযুক্তির এ অবস্থা?
যারা মঞ্চে উঠে উচ্চস্বরে করছে প্রতিবাদ,
দিন পেরিয়ে রাত আসলেই
তারাই করছে অপরাধ,
কি আর বলব ডিজিটাল তোমায় জানাই ধন্যবাদ।
.
সন্ত্রাসীরা দিন দুপুরে মায়ের স্বপ্ন
করে দিচ্ছে শেষ,
বেশ ডিজিটাল বেশ।
পেলাম মগের মুল্লুক দেশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।